মোহনগঞ্জ প্রতিনিধিঃ মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানীর বিদায় সংবর্ধনা মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান খান। সিনিয়র সহকারী শিক্ষক মো. খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আলতাফ হোসেন, রইস মনরম, বিমল চন্দ্র পাল, নজরুল ইসলাম খোকন, মো. কামরুল ইসলাম রতন, আছহাব উদ্দিন খোকন, আসিফ রানা, মোহাম্মদ আব্দুল হালিম, কাজী নেছার আহমেদ, জয়নাল আবেদীন, মাসুম আহমেদ, শাহজাহান আলম বিপ্লব, মোস্তফা কামাল জিয়া, আবুল কালাম, আব্দুল মালেক, নুরুল ইসলাম, সৈয়দ ইউসুফ আলী, আল আমিন, সাকুরা কনক, সুমন মাহমুদ শেখ, স্মরণ তালুকদার, এহসানুল হক লিটন এবং শিক্ষার্থী রাইফা জামানসহ আরও অনেকে। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানীর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে তাঁর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
Leave a Reply