1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

মোহনগঞ্জে সমাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ দেখা হয়েছে
মোহনগঞ্জে সমাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
মোহনগঞ্জে সমাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সমাজ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাদিস মিয়া। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদা খাতুন, অমর চন্দ্র সরকার ও সুশান্ত কুমার সরকার। এ ছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব, সাংবাদিক হাফিজুর রহমান চয়ন, মিজানুর রহমান নন্দন, আরিফুল ইসলাম, রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য, গান, নাটিকাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করে। অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের উৎসাহ দেন। অনুষ্ঠানের শেষ দিকে বিজয়ীদের পুরষ্কার দেওয়া হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাদিস মিয়া বলেন, “শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক হবে।” তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর