1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

মোহনগঞ্জে সরকারি রাস্তার ইট লুটপাট করে বিক্রি

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৭ দেখা হয়েছে
মোহনগঞ্জে সরকারি রাস্তার ইট লুটপাট করে বিক্রি
মোহনগঞ্জে সরকারি রাস্তার ইট লুটপাট করে বিক্রি

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার গজধার গ্রামে এডিপির অর্থায়ানে নির্মিত রাস্তার ইট লুটপাট করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে পার্শ্ববর্তী ধুলিয়া গ্রামের নুরুল আমিন আকন্দ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ব্যক্তিগত প্রভাব খাটিয়ে প্রায় পাঁচ থেকে সাত হাজার ইট রাস্তা থেকে লোক দিয়ে তুলে বিভিন্ন জনের কাছে বিক্রি করে দেন। গজধার প্রাথমিক বিদ্যালয়ের সামনের এ রাস্তার ইট লুটপাটের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। ক্ষোভ প্রকাশ করেছেন ইউপি সদস্য ফাতেমা আক্তার সহ অনেকেই। গজধার গ্রামের বাসিন্দা ইদ্রিস মিয়া বলেন, প্রায় এক সপ্তাহ আগে নুরুল আমিন লোক দিয়ে রাস্তার ইট গুলো তুলে, কিছু ইট বিক্রি করেছে আর বেশির ভাগ ইট তার বাড়িতে নিয়ে যায়, কিছু ইট রাস্তার পাশে ফেলে রাখে। নুরুল যাদের দিয়ে ইট উত্তোলন করান তাদের একজন গজধার গ্রামের কালা বর্মন জানান, সে সহ একই এলাকার সুবোধ বর্মন, অনিল বর্মন, মায়ারানি, সুনিতা বর্মন ৫০০ টাকা দৈনিক মজুরিতে দুই দিনে তারা ইট গুলো উত্তোলন করে। তাদের ধারণা মতে চার থেকে পাঁচ হাজার ইট তারা উত্তোলন করেছেন। গজধার গ্রামের বাসিন্দা ও সংরক্ষিত আসেনর মহিলা মেম্বার ফাতেমা আক্তার জানান, এ ঘটনার সময় তিনি ঢাকায় আত্মীয় বাড়িতে ছিলেন। তিনি জানার পর ফোনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছেন। ইট খরিদকারি আলম জানান সে নুরুলের কাছ থেকে রাস্তার ৩০০ ইট ক্রয় করেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে নুরুল জানান রাস্তার ইট বিক্রি করাটা তার ঠিক হয়নি। সরকারি সম্পদ এভাবে রাস্তা থেকে লোক দিয়ে তুলে নিয়ে বিক্রি করাটা অন্যায় হয়েছে, এলাকার লোকজনের সাথে কথা বলে বিষয়টি এখানেই মিটমাট করার চেষ্টা চলছে। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জহর জানান, তিনি পুরো বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি আরও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর