1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

মোহনগঞ্জে সার ও ভেজাল শিশুখাদ্যের বিরুদ্ধে অভিযান চার প্রতিষ্ঠানে ৩৬ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময়ঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ দেখা হয়েছে
মোহনগঞ্জে সার ও ভেজাল শিশুখাদ্যের বিরুদ্ধে অভিযান চার প্রতিষ্ঠানে ৩৬ হাজার টাকা জরিমানা
মোহনগঞ্জে সার ও ভেজাল শিশুখাদ্যের বিরুদ্ধে অভিযান চার প্রতিষ্ঠানে ৩৬ হাজার টাকা জরিমানা

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে অতিরিক্ত দামে সার ও ভেজাল শিশুখাদ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার বিকেলে পৌর শহরের সার ডিলারের গুদামসহ বিভিন্ন দোকানপাটে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে গোলাম রাব্বানী নামে এক সার ডিলারকে ১৫ হাজার টাকা এবং ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে মো. শামছজ্জামান নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে শাহীন আহম্মদ ও আরিফ নামে দুই মনোহারি দোকানিকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার প্রতিষ্ঠানের মালিককে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে অন্যান্য সার ডিলার ও ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর