বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে হস্তশিল্প প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে। তৃণমূল নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সোমবার (১৮ মে) দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকায় সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী আসমা আক্তার বিথী। প্রধান অতিথি ছিলেন গাগলাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হাফিজুর রহমান চয়ন ও সাইফুল আরিফ জুয়েল। এছাড়া প্রশিক্ষক ঝরণা আক্তার, বিউটিফিকেশন প্রশিক্ষক দিপালী এবং উপদেষ্টা আজমল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৮ জন হস্তশিল্প প্রশিক্ষণার্থীকে যাতায়াত বাবদ মোট ৩৪ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি একদিনের জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়া ২০ জনকে ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হয় এবং ড্রপআউট হওয়া পাঁচ শিক্ষার্থীর ভর্তি ফি ফেরত দেওয়া হয়। প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, “নারীরা দক্ষ হলে পরিবার ও সমাজ দুটোই এগিয়ে যায়। প্রশিক্ষণের মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হয়ে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। সংস্থার সভানেত্রী আসমা আক্তার বিথী বলেন, “আমাদের সংস্থা তিনটি উপজেলায় কাজ করছে। ৪০টি ক্লাসের মাধ্যমে সেলাইসহ বিভিন্ন হাতের কাজ শেখানো হয়। উপস্থিতির ভিত্তিতে প্রতি ক্লাসে যাতায়াত ভাতা প্রদান করা হয়।”
Leave a Reply