1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

মোহনগঞ্জে ২০ বছর ধরে লাইসেন্স ছাড়া চলছে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৬৯ দেখা হয়েছে
মোহনগঞ্জে ২০ বছর ধরে লাইসেন্স ছাড়া চলছে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র
মোহনগঞ্জে ২০ বছর ধরে লাইসেন্স ছাড়া চলছে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণা সিভিল সার্জন ডাঃ গোলাম মাওলা নাঈম এর কাছে মোহনগঞ্জে চক্ষু চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠায় সরেজমিন পরিদর্শন হয়। সিভিল সার্জনের নির্দেশে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মোমিনুল ইসলাম সোমবার ওই কেন্দ্রটি পরিদর্শন করেন। সুন্দর পরিপাটি স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন টীম গিয়ে দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিস লাইসেন্স ও বর্জ্য ব্যবস্থাপনা চুক্তিসহ কিছুই নেই। নেই কোন চক্ষু বিশেষজ্ঞ বা এমবিবিএস ডাক্তার। অথচ জাঁক-জমক ভাব নিয়ে বিশ বছর ধরে অনিয়মের আশ্রয়ে প্রশ্রয়ে চলছে মোহনগঞ্জের প্রাথমিক চক্ষু চিকিৎসা পরিচর্যা কেন্দ্র। শুধু পৌরসভার ট্রেড লাইসেন্সের উপর ভিত্তি করেই ওই চক্ষু প্রতিষ্ঠানটি চলছে। এটি ময়মনসিংহস্থ ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষুহাসপাতাল কর্তৃক পরিচালিত হচ্ছে। সোমবার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শন টীমের সরেজমিন অনুসন্ধানে ওই চিত্র উঠে এল। আগামী এক মাসের মধ্যে সরকারি নিয়ম-কানুন পরিপূর্ণভাবে মেনে প্রতিষ্ঠান পরিচালনার জন্য পরিদর্শন টীমের প্রধান উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মোমিনুল ইসলাম নির্দেশ দেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর