1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

মোহনগঞ্জ পৌরশহরে সড়ক দখলমুক্ত করতে যৌথ অভিযানে জরিমানা ও কারাদণ্ড

  • আপডেট সময়ঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ দেখা হয়েছে
মোহনগঞ্জ পৌরশহরে সড়ক দখলমুক্ত করতে যৌথ অভিযানে জরিমানা ও কারাদণ্ড
মোহনগঞ্জ পৌরশহরে সড়ক দখলমুক্ত করতে যৌথ অভিযানে জরিমানা ও কারাদণ্ড

সুমন মাহমুদ শেখঃ নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চালিত অটো চালক ও সবজি ব্যবসায়ীদের অবৈধ দখলে সড়ক ও ফুটপাত সংকুচিত হয়ে পড়ায় চরম যানজট ও জনভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এতে পথচারীদের স্বাভাবিক চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ ব্যাপারে বেশ কয়েকবার গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হয়। এমতবস্থায় আজ শনিবার বিকেলে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে রাস্তা দখল করে রাখা যানবাহন ও ফুটপাতের ওপর ব্যবসা পরিচালনাকারী সবজি বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয়। এতে শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এ সময় সড়ক দখলের দায়ে ৭ জনকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাশ্ববর্তী বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের মো. সোহেল মিয়া (৪৫) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, “সোহেল মিয়াকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি তা অমান্য করেন। তাই এবার তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর