1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

রমজানে বাজার নিয়ন্ত্রণে নেত্রকোণায় জেলা প্রশাসনের অভিযান

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ দেখা হয়েছে
রমজানে বাজার নিয়ন্ত্রণে নেত্রকোণায় জেলা প্রশাসনের অভিযান
রমজানে বাজার নিয়ন্ত্রণে নেত্রকোণায় জেলা প্রশাসনের অভিযান

স্টাফ রিপোর্টারঃ পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেত্রকোণায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মোক্তারপাড়া, মাছবাজার ও ছোটবাজার এলাকায় এ তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারসহ জেলা ও পুলিশ প্রশাসনের একাধিক কর্মকর্তা। এ সময় প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন দোকানে গিয়ে পণ্যের মূল্য তালিকা যাচাই করেন এবং ব্যবসায়ীদের সতর্ক করেন। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, রমজান মাসে বাজার স্থিতিশীল রাখা সবার দায়িত্ব। কোনো ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি বা ভেজাল খাদ্যপণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা সদর ও উপজেলা পর্যায়ে নির্বাহী হাকিমদের সমন্বয়ে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও বাজার তদারকিতে সক্রিয় থাকবে। প্রশাসনের এ উদ্যোগে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর