একে এম এরশাদুল হক জনিঃ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোণা জেলা ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পেলেনে নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো.আশরাফ আলম, এনডিসি স্বাক্ষরিত এক অফিস সার্কুলার বলে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইট (পি ও—২৬ অফ ১৯৭৩) এর আর্টিকাল ৭.৩ অনুযায়ী দেশের সিটির ক্ষেত্রে মেয়র/প্রশাসক এবং জেলার ক্ষেত্রে জেলা পরিষদের চেয়ারম্যান/প্রশাসকগন সংশ্লিষ্ট রেডক্রিসেন্ট ইউনিটের এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বলা হয়েছে। চিঠির সুত্র অনুযায়ী, গত ১৫ মার্চ নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক হিসেবে সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোণা জেলা ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
Leave a Reply