1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শান্তিপূর্ণ ভোট উপহার দিতে বদ্ধপরিকর নেত্রকোণার রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার

  • আপডেট সময়ঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ দেখা হয়েছে
শান্তিপূর্ণ ভোট উপহার দিতে বদ্ধপরিকর নেত্রকোণার রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার
শান্তিপূর্ণ ভোট উপহার দিতে বদ্ধপরিকর নেত্রকোণার রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘সংবিধান সংস্কার’ বিষয়ক গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা রিটার্নিং অফিসার। জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান সভায় সভাপতিত্ব করেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে অনেক রক্ত ও প্রাণ ত্যাগের পর এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ একই দিনে ভোটাররা সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে তাদের মতামত প্রদান করবেন। ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনী ও স্ট্রাইকিং ফোর্সের সমন্বয়ে তিন স্তরে নিরাপত্তা বলয় থাকবে। এখন পর্যন্ত জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।” জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পবিত্র আমানত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সততা ও নিরপেক্ষতার সাথে কাজ করছে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তিন স্তরে নিরাপত্তা বলয় গঠন করার লক্ষ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।” অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জেলায় নির্বাচনী প্রস্তুতির সার্বিক চিত্র বড় পর্দায় তুলে ধরে জানান, ৫টি সংসদীয় আসনে ২৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। জেলায় মোট ভোট কেন্দ্র ৬৭৬টি, মোট ভোটার ২০ লাখ ৪৪ হাজার ৭ শত ৩৬ জন, তার মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৭ হাজার ২২৫ জন, মহিলা ভোটার ১০ লাখ ৭ হাজার ৪ শত ৭১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৪০ জন এবং পোস্টাল ভোটার ১৭ হাজার ৮ শত ২০ জন। জেলায় মোট ৬৭৬ টি ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে, তার মধ্যে ২৬১ টি সাধারণ, ২৭৩ টি গুরুত্বপূর্ণ এবং ১৪২ টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৬৭৬ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৬৮৬ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন। পোস্টাল ব্যালটের ভোটকেন্দ্রে মোট ৫ জন প্রিজাইডিং অফিসার, ১২ জন সহায়ক কর্মকর্তা, ১৭৮ জন পোলিং অফিসার নিয়োজিত রয়েছেন। নির্বাচনে সার্বিক কার্যক্রম সম্পাদনের জন্যে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী মনিটরিং টিম কাজ করবে। পাঁচটি আসনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ৩৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। ৫ টি সংসদীয় আসনে প্রতি আসনে ২ জন করে মোট ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিনের জন্যে নিয়োজিত থাকবেন। এ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর