1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে নেত্রকোণায় আইন—শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ দেখা হয়েছে
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে নেত্রকোণায় আইন—শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে নেত্রকোণায় আইন—শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপূজা—২০২৫ উপলক্ষ্যে জেলার সকল পূজা মন্ডপসমূহের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আইন—শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে পুলিশ সুপার সাথে মতবিনিময় করেন। পুলিশ সুপার বলেন—আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল যাতে গুজব বা উস্কানিমূলক প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাতে না পারে সেজন্য সার্বক্ষণিক অনলাইনে নজরদারি করবে। মোতায়েনকৃত পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকে ডিবি ও ডিএসবি সদস্যরা মাঠে কাজ করবে। প্রত্যেকটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, “আপনারা আমাদেরকে যত বেশি তথ্য দিয়ে সহায়তা করবেন, তত বেশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।” এসময় তিনি ধর্ম—বর্ণ—পেশা নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন যাতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এসময় আরও উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার দূর্গাপুর সার্কেল, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর