1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিক্ষা—দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে নেত্রকোণায় আঞ্চলিক আলাপন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৬ দেখা হয়েছে
শিক্ষা—দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে নেত্রকোণায় আঞ্চলিক আলাপন
শিক্ষা—দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে নেত্রকোণায় আঞ্চলিক আলাপন

স্টাফ রিপোর্টারঃ “শিক্ষা থেকে সম্ভাবনা”— শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী আঞ্চলিক আলাপন। মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত এ আলাপনে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা কর্মকর্তা, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, যুব প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

তিনি বলেন, “বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতা ও কর্মমুখী শিক্ষার ওপর জোর দিতে হবে। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।” জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলাপনে শিক্ষা খাতের নানা সীমাবদ্ধতা, দক্ষ মানবসম্পদ তৈরির চ্যালেঞ্জ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সেরা’র নির্বাহী পরিচালক এস.এম মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরেন আইইডির নির্বাহী প্রধান সাঈদ আহমেদ।

এ সময় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রফেসর ননী গোপাল সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, আদিবাসী গবেষক আলী আহমদ খান আইয়ুব, জেলা প্রেস ক্লাবের সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, বিএনপি নেতা এস.এম মনিরুজ্জামান দুদু এবং উত্তর আকাশ সম্পাদক তানভীর জাহান চৌধুরীসহ অনেকে। আলোচনায় বক্তারা বলেন, শিক্ষাকে বাস্তবমুখী ও কর্মসংস্থান উপযোগী করতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী ও পিছিয়ে পড়া তরুণদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর