মো: ফারুক আহমেদ ফকিরঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা সদর মদনপুর ইউনিয়নে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিশিষ্ট রাজনীতিবীদ, ব্যবসায়ী, শিক্ষক ও সমাজসেবক শেখ তামজীদ আলম। তিনি শাসক নয়, বরং সাধারণ মানুষের একজন সেবক হিসেবে কাজ করতে চান—এমন ঘোষণা দিয়ে ইতোমধ্যেই স্থানীয়দের দৃষ্টিও কেড়ছেন তিনি।
শেখ তামজীদ আলম মদনপুর শাহ্ সুলতান ডিগ্রি মহাবিদ্যালযের সহকারি শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোণা সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক ও মদনপুর ইউনিয়নের বোর্ডের বাজার এলাকার কৃতী সন্তান। দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি এলাকায় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মাঝে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এবার সেই অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তিনি মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবামূলক কাজের প্রতিশ্রুতির কারণে শেখ তামজীদ আলম’কে ঘিরে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।
তিনি মদনপুর ইউনিয়ন পরিষদকে উন্নয়ন ও পরিবর্তনের জন্য পরিকল্পিত উন্নয়ন ও আধুনিকায়নে উন্নত রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে ইউনিয়নকে সাজানো। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে পরিষদের প্রতিটি কাজ ও সরকারি বরাদ্দের হিসাব জনগণনের কাছে স্পষ্ট রাখা। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং তরুনদের জন্য বিনোদনের ব্যবস্থা করা। জনসেবা ও অধিকার রক্ষায় সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন।
এছাড়াও তিনি ব্যক্তিগত উদ্যোগে রাস্তাঘাট মেরামত, খানাখন্দ ভরাট বা স্থানীয় সমস্যা সমাধানে কাজ করছেন। তিনি শাসক নয়, বরং ‘সেবক’ হিসেবে ইউনিয়নবাসীর পাশে থেকে আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ার অঙ্গীকার করেছেন। সামাজিক যোগাযোগ: ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা ও পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে। শেখ তামজীদ আলম ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন।
অনেকে মনে করছেন, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন।
মদনপুর ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুল আলিম বলেন, “শেখ তামজীদ আলম একজন ভাল লোক। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষকে সাহায্য করা তার অভ্যাস। আমরা চাই, তিনি চেয়ারম্যান হলে আমাদের ইউনিয়নের উন্নয়ন আরও দ্রুত হবে।”
একই ইউনিয়নের গৃহিণী রহিমা বেগম বলেন, “তিনি এলাকার স্কুল—মাদ্রাসার অসহায় ছাত্র—ছাত্রীদের ও মসজিদে নিয়মিত সহযোগিতা করেন। বিপদে—আপদে তাকে পাশে পাওয়া যায়। তাই আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী।”
স্থানীয় তরুণ সমাজকর্মী জানান, “আমাদের ইউনিয়নে কর্মসংস্থানের বড় অভাব। শেখ তামজিদ ভাই যদি নির্বাচিত হন, তাহলে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে—এমনটাই আমরা আশা করছি।”
এ বিষয়ে শেখ তামজীদ আলম বলেন, “আমি কোনো ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না। আমি চাই, মদনপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের সেবক হিসেবে কাজ করতে। মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলব।”
Leave a Reply