1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শেরপুরে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ দেখা হয়েছে
শেরপুরে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেরপুরে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শনিবার রাতের কোনো এক সময় গাছে উঠে রশিতে গলায় ফাঁস দেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকায় গাছের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির বাবু দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের কারণে মানসিক চাপে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যা করে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর