স্টাফ রিপোর্টারঃ “সেবার ব্রতে চাকুরী” এই স্লোগানে ১৩ আগস্ট ২০২৫ তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে সকাল ৮টায় নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে। ১ম দিনের কার্যক্রমে শারিরীক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রমে নেত্রকোণা জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, নেত্রকোণা। নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য মোঃ আবদুল্লাহ আল মামুন অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ময়মনসিংহ জেলা, শাহ শিবলী সাদিক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) শেরপুর জেলা, পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিসহ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকুরী প্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন- সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতেই তোমাদের নিয়োগ হবে। এই চাকুরী পাওয়া বা না পাওয়া সম্পূর্ণ তোমাদের নিজস্ব যোগ্যতার উপর নির্ভর করবে। তাই কোনো প্রকার প্রতারণার শিকার হবে না এবং কোনো দালালের খপ্পরে পড়বে না। দালালের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ সম্পূর্ণ নিষিদ্ধ। দালালের কাছে গিয়ে নিজের ও মা-বাবার ক্ষতি করবে না। তুমি যোগ্য হলে অবশ্যই চাকরি পাবে, ভালো করলে চাকরি তোমারই হবে। আজ ১৪ আগস্ট ২০২৫ শারিরীক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ)- এ অংশগ্রহণ করবেন। নির্বাচিত যোগ্য প্রার্থীরা সকালে যথাসময়ের মধ্যে (কেডস) সাথে নিয়ে আসবেন, ইনডেমনিটি ফরম বা ঘোষণাপত্র যথাযথভাবে পূরণ করে সিগনেচার নিয়ে আসতে হবে, কেউ মোবাইল ফোন সাথে নিয়ে আসবেন না এবং যথাসময়ে পুলিশ লাইন্স নেত্রকোণায় উপস্থিত হয়ে ২য় দিনের ইভেন্টে অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
Leave a Reply