সৈয়দ সময়ঃ সোনালী ব্যাংক পিএলসি’র জিয়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জেলা সোনালী ব্যাংক পিএলসি’র জিয়া পরিষদের সভাপতি মো. জাহের উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুকন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম মো. নূর মোহাম্মদ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক মো. আলমগীর, জেলা শ্রমিক দলের সভাপতি মো. আকিকুর রেজা, জেলা জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক দলের সভাপতি মো. শামছুল আলম প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিজিএম নজরুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি মো. জাহের উদ্দিন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা ও তার শিক্ষা আমাদের যাপিত জীবনে পালন করলে প্রকৃত শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। ইফতার ও দোয়া মাহফিল সোনালী ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা -করমচারিবৃন্দ।
Leave a Reply