1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

“স্মৃতির মৌনমিছিলে তুমি” *দেলোয়ার হোসেন মাসুদ*

  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৩৮ দেখা হয়েছে
“স্মৃতির মৌনমিছিলে তুমি” *দেলোয়ার হোসেন মাসুদ*
“স্মৃতির মৌনমিছিলে তুমি” *দেলোয়ার হোসেন মাসুদ*

বরষার এমন দিনে মন যে ধরে রাখা দায়
মেঘলা আকাশে যেন তোমার নামই ভাসে,
টিনের চালে বৃষ্টির টাপুর টুপুর শব্দে
স্মৃতি কেনো আজ দল বেঁধে মৌনমিছিলে আসে।

কালবোশেখী বরষায় অভিমানের মেঘে ছায়
আধো আঁধারে ভেজা বাতাস তোমার গন্ধ পাই।
চোখের কোণে জমে থাকা নীরব অভিমান
অকারণে আজ ফের কাঁদতে চায়।

রাতভর বৃষ্টি নামে নিঃশব্দ কান্নার মতো,
চাঁদও আজ মেঘের আড়ালে হারিয়ে গেছে কত।
তুমি নেই পাশে, তবু তোমার ছায়া
হৃদয়ের অলিগলি হেঁটে যায় অবিরত।

এমনও দিনে খুব তোমাকে মনে পড়ে,
ভালোবাসা কতো আকুতিতে বৃষ্টির মতোই ঝরে।
কেউ দেখে না—
ভেতরে ভেতরে একটা মানুষ
কতোটা নীরবে ভেঙে পড়ে!

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর