স্টাফ রিপোর্টারঃ ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা নেত্রকোণা সদর উপজেলার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ মার্চ) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ফয়সাল, উপপরিচালক, জেলা তথ্য অফিস, নেত্রকোণা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক, সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, নেত্রকোণা। স্বাগত বক্তব্য রাখেন নারায়ণ সরকার, তথ্য অফিসার, নেত্রকোণা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক, মারাদঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়, মোঃ সাজাহান খান, সাধারণ সম্পাদক, বিএনপি, মৌগাতী ইউনিয়ন, সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক, আনিছুর রহমান শাহীন, স্বপন দেবনাথ, শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ইনচান উদ্দিন, জেলা তথ্য অফিস, নেত্রকোণা। অনুষ্ঠানে শতাধিক ছাত্র /ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply