1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

৩ দিনের মধ্যে পে-স্কেল এর গেজেট প্রকাশের দাবী না মানলে যমুনা অভিমুখে লং মার্চ

  • আপডেট সময়ঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ দেখা হয়েছে
৩ দিনের মধ্যে পে-স্কেল এর গেজেট প্রকাশের দাবী না মানলে যমুনা অভিমুখে লং মার্চ
৩ দিনের মধ্যে পে-স্কেল এর গেজেট প্রকাশের দাবী না মানলে যমুনা অভিমুখে লং মার্চ

দেলোয়ার হোসেন মাসুদঃ ৩ দিনের মধ্যে দাবি না মানলে আগামী ৬ তারিখে যমুনা অভিমুখে লং মার্চ শুরু হবে, যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বলে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখার প্রধান সমন্বয়ক মো. রফিকুল ইসলাম। রবিবার (০১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে নেত্রকোণায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন কালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। এ উপলক্ষে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ ছিল। কর্মসূচিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ, নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নেত্রকোণা জেলা শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা জজ আদালতের নাজির শামসুল ইসলাম, চীফ জুডিশিয়াল আদালতের নাজির নুরুজ্জামান নূরু বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ শাহনূর কবীর খোকন, অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, রাসেল হায়দার, আল-আমিন, সারোয়ার হোসেন খান, আমিনুর রহমান খান, আনোয়ার হোসেন প্রমূখ। এছাড়াও নেত্রকোণা জেলা সদর হাসপাতালের কম্পিউটার অপারেটর আবদুল্লাহ আল মামুন, মেডিকেল টেকনোলজিস্ট মিজানুর রহমান, তানিম ও শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচি চলাকালে কর্মচারীরা ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর