1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

মোহনগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন মো. হাদিছুর রহমান

  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২০২ দেখা হয়েছে
মোহনগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা জানিয়েছেন মো. হাদিছুর রহমান
মোহনগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা জানিয়েছেন মো. হাদিছুর রহমান

সুমন মাহমুদ শেখঃ ১নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নসহ মোহনগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ১নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাদিছুর রহমান। ঈদুল আযহা’র ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক সমাজের সকল স্তরে সবার অন্তরে। মো. হাদিছুর রহমান আগামী স্থানীয় সরকার নির্বাচনে উপজেলার ১নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। হাদিছুর রহমান উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ ও পরোপকারী একজন মানুষ। তিনি শিক্ষিত, সৎ ও নিরহংকার ভালো মনের একজন মানুষ। মো. হাদিছুর রহমান দলের দুর্দিনে বিরোধীদলীয় রাজনীতিতে একজন সক্রিয় ও পরীক্ষিত সৈনিক। বিগত সরকারের আমলে বিপরীত স্রোতের রাজনীতিতে সক্রিয় থাকার অপরাধে বিভিন্ন সময়ে একাধিক মামলায় হয়রানি ও নির্যাতনের শিকার হয়েও তিনি রাজপথে টিকে ছিলেন। তিনি রাজনৈতিক প্রতিকূল পরিবেশেও কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সহিত অর্পিত রাজনৈতিক দায়িত্ব পালন করে গেছেন। দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী এই সমাজ সেবক জনসেবার ব্রত নিয়ে নিঃস্বার্থভাবে এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তার জনসেবার এই ব্রতকে আরও ত্বরান্বিত করার উদ্দেশে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ১নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ। তাই এলাকার সাধারণ মানুষ আমাকে ভালোবাসেন, আমি তাদের ভালোবাসার যথার্থ মূল্যায়ন করতে চাই। এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা আমাকে নির্বাচনমুখী হতে অনুপ্রেরণা যোগাচ্ছে। তিনি আরও বলেন, “জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন, এলাকাকে মাদক ও দুর্নীতিমুক্ত করে ১নং ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।”

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর