স্টাফ রিপোর্টারঃ আসছে ৩০ আগস্ট নেত্রকোণা জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে জেলা বিএনপি’র গঠনতন্ত্র লঙ্ঘন করে উপজেলা কমিটিতে ২০% নারী কাউন্সিলর অর্ন্তভুক্ত না করায় গতকাল ২৭ আগস্ট, বুধবার জেলা শহরের মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারী নেত্রীদের ব্যানারে বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী চলা প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. আরিফা জেসমিন নাহীন। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, নারীনেত্রী পারভীন আক্তার, রুবী আক্তার, হাজেরা বেগম, অ্যাডভোকেট মাহমুদা খাতুন রীতা, মাহমুদা বেগম প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় ড. আরিফা জেসমিন নাহীন বলেন, ৩০ আগস্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে কাউন্সিলর তালিকায় বিগত দেড় দশক আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়া সারা জেলায় নির্যাতিত নারী নেত্রীদের কাউকেই মূল্যায়ন করা হয়নি। জুলুম নির্যাতনের শিকার নারী নেত্রীদের জেলা বিএনপির আহবায়ক এবং সদস্য সচিব বিএনপির দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের বিরুদ্ধে গত দেড় দশক বিএনপির আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ত্যাগী, নির্যাতিত নারী নেত্রীদের কাউন্সিলর তালিকায় অর্ন্তভুক্তির জন্য জোর দাবী জানিয়েছেন।
Leave a Reply