1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

কেন্দুয়ায় অটোরিকশা চুরি : আটক ১

  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯১ দেখা হয়েছে
কেন্দুয়ায় অটোরিকশা চুরি : আটক ১
কেন্দুয়ায় অটোরিকশা চুরি : আটক ১

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় অটোরিকশা চুরি করতে গিয়ে সোহেল (২৯) নামে একজন স্থানীয়দের কাছে আটক হয়। পরে কেন্দুয়া থানা পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায় তাকে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে এই ঘটনা ঘটে। আটক সোহেল একই উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল মোতালিব। জানা যায়, ভোরের দিকে চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে নুরুল ইসলামের বাড়ি থেকে অটোরিকশা চুরি করতে গিয়ে সন্দেহজনক আচরণ করে সোহেল। তখন স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে, ঘটনাস্থলে এসে থানায় নিয়ে যায় তাকে। এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান, সোহেল থানা হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর