কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সহসভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠানে ৪/৫ জন যোগদান করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ২টার দিকে কেন্দুয়া পৌর শহরের কোর্ট রোডে অবস্থিত সোনালী ব্যাংক সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয়ে এসে এ যোগদান করেন তাঁরা। উপজেলা জামায়াতের আমির সাদেকুর রহমানের সভাপতিত্বে ও নায়েবে আমির রফিকুল ইসলাম খোকনের পরিচালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ, ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করার মাধ্যমে তাদের যোগদান সম্পন্ন করা হয়। এ সময় নেত্রকোণা—৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী খায়রুল কবির নিয়োগী, নেত্রকোণা জেলা জামায়াতের আমির মাহবুবুর রহমান, জেলা শূরা সদস্য নির্বাচনী আসন পরিচালক ও আটপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলামসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াতে যোগদানকারী ইসলামী আন্দোলনের সাবেক সহসভাপতিমাওলানা আনোয়ার হোসাইনের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি আর্দশে অনুপ্রাণিত হয়ে ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয়ে আমরা যোগদান করেছি। পরবর্তীতে আরো অর্ধশত নেতাকর্মী যোগদান করবে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে সবাই একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। উক্ত অনুষ্ঠানে নেত্রকোণা—৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী খায়রুল কবির নিয়োগী ইসলামের বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানিয়ে বলেন, আজকে যাঁরা যোগদান করেছেন তাঁদের সকলেই আন্তরিক অভিনন্দন। নির্বাচনে লেবেল প্লেয়িং যেনো ঠিক থাকে ইসির প্রতি সে আহ্বান জানান তিনি।
Leave a Reply