1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

মদনে আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণ

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ দেখা হয়েছে
মদনে আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণ
মদনে আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণ

মদন প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলার আইডিয়াল স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) আইডিয়াল স্কুল মাঠে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগী কোমলমতি ছাত্র—ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠান কার্যক্রম শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি আইডিয়াল স্কুলের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাজেদুল হক (সাজু)। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী ও ছাত্র—ছাত্রীদের অভিভাবক স্বতঃস্ফূর্ত উপস্থিতি অংশগ্রহণমূলক অনুষ্ঠান চোখে পড়ার মতো ছিল। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরপুর সরকারি টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আল মামুন, সাবেক প্রেসক্লাব সভাপতি ও আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ আল আমিন, মোঃ সালাম উপ পরিচালক আইডিয়াল স্কুল, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখা সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা মাসুদা সুলতানা, আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সরকারি শিক্ষিকা আফরিন তামান্না (মিষ্টি) প্রমুখ। কোমলমতি শিশু শিক্ষার্থীদের আনন্দদায়ক ও শিক্ষনীয় অনুষ্ঠান, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, যেমন খুশি তেমন সাজো এবং দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ছিল।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর