1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মদনে প্লেট নিয়ে অবস্থান কর্মসূচি

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ দেখা হয়েছে
৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মদনে প্লেট নিয়ে অবস্থান কর্মসূচি
৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মদনে প্লেট নিয়ে অবস্থান কর্মসূচি

মদন প্রতিনিধিঃ ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় তৃতীয় দিনের মত নেত্রকোণার মদনে প্লেট হাতে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ। মদন উপজেলা পরিষদের সামনে মঙ্গলবার এ কর্মসূচি পালন করে তারা। সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ এর মদন উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, দাবি আদায় ঐক্য পরিষদ সদস্য সচিব শিক্ষক মানিক মিয়া, সমন্বয়ক মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম, মিঠু, ইকবাল হায়দার, সাঈম খান প্রমূখ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১১ বছর যাবৎ পে-স্কেল না দেওয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীরা নিম্ন বেতনে মানবেতর জীবন যাপন করছে। তাই অনতিবিলম্বে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এখন সময়ের দাবি। আশা করছি, প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দুঃখ-কষ্ট বুঝে অচিরেই এর চূড়ান্ত সিন্ধান্ত নেবেন বলে প্রত্যাশা করছি। আর যদি মেনে না নেয়া হয় তাহলে আমরা, আগামী ৬ জানুয়ারী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম দেব। সেখান থেকে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে যাবো। সেখান থেকে যদি আমরা সুনির্দিষ্ট প্রজ্ঞাপন না পাই, আগামী দিনের নির্বাচনসহ অফিস আদালত সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে বক্তারা হুশিয়ারি দেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর