1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

রঙ্গীন ফুলকপি চাষে কেন্দুয়ায় কৃষক লাভবান

  • আপডেট সময়ঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ দেখা হয়েছে
রঙ্গীন ফুলকপি চাষে কেন্দুয়ায় কৃষক লাভবান
রঙ্গীন ফুলকপি চাষে কেন্দুয়ায় কৃষক লাভবান

কোহিনূর আলমঃ মোঃ শহিদুল ইসলাম একজন রঙ্গীন ফুলকপি চাষি। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোণার কেন্দুয়ার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের নিলাম্বরখিলা। রঙ্গীন ফুলকপি চাষে অতীতেও তিনি লাভবান হয়েছেন। এখনো লাভের স্বপ্ন দেখছেন। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিস কর্তৃক তাঁর ৩৩ শতক জমিতে রঙ্গীন ফুলকপি চাষ করেছেন তিনি। খুব অল্প খরচে কয়েকগুন লাভের আশায় দিন গুনছেন এখন। সরেজমিনে গিয়ে কথা হয়, কৃষক মোঃ শহিদুল ইসলামের সাথে। তিনি বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ ও সহযোগিতায় আমি এই ফুলকপি চাষ করেছি। এতে ৯০ থেকে ১০০ দিন সময় লাগে। তিনি আরো বলেন, মোট ১৪ হাজার থেকে ১৫ হাজর টাকার মতো খরচ হয়েছে আমার। খরচ বাদে আমি ৪০হাজর থেকে ৫০হাজার টাকার মতো লাভবান হবো। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওহীদুজ্জামান বলেন, অন্য ফুলকপির চেয়ে রঙ্গীন ফুলকপির গুণগত মান অনেক ভালো। এই কপি মূলত বেড টু বেড সিস্টেমে উৎপাদন করতে হয়। যাতে গাছের গোড়ায় পানি জমে পঁচে না যায়। মাঝেমধ্যে লেদা পোকার আক্রমণ হলেও সামান্য কীটনাশকেই দূর করা যায়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা জানান, উল্লেখিত রঙ্গীন ফুলকপি প্রদর্শনী ছাড়াও উপজেলায় অনেক কৃষক এর চাষ করেছেন। উপজেলা কৃষি অফিস যে কোন পরামর্শ ও সহযোগিতায় কৃষকের পাশে আছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর