1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে কৃষক নিঃস্ব

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ দেখা হয়েছে
কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে কৃষক নিঃস্ব
কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে কৃষক নিঃস্ব

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় কৃষক ও মৎস্যজীবি মো. মঞ্জুরুল হকের গোয়াল ঘর ও কবুতরের ঘরে আগুন লেগে ১টি গাভী গরু, ৩টি ছাগল, ৩০টি কবুতর, ৩টি হাঁস ও মাছ ধরার খনা জাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে তাঁর আনুমানিক ক্ষতি হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকার মতো। শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে বলাইশিমুল ইউনিয়নের পাড়াদূর্গাপগর গ্রামে সরেজমিনে গিয়ে জানা যায়, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা—মাছি তাড়ানোর জন্যে গোয়াল ঘরে রাখা কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ভুক্তভোগী মো. মঞ্জুরুল হক বলেন, গোয়াল ঘর ও কবুতরের ঘরে আগুন লেগে পুড়ে গেছে ১টি গাভী গরু, ৩টি ছাগল, ৩০টি কবুতর, ৩টি হাঁস এবং মাছ ধরার খনা জাল। আহত অবস্থায় আছে ১টি গাভী বাছুর। এতে আনুমানিক ক্ষতি হয়েছে ২লাখ ৫০ হাজার টাকার মতো। সবমিলিয়ে এখন আমি প্রায় নিঃস্ব হয়ে পড়েছি। তিনি সবার কাছে সার্বিক সহযোগিতাও কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম মুঠোফোনে দুঃখ প্রকাশ করে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ মুঠোফোন বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উক্ত ঘটনায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিকসহ এলাকার অন্যান্য লোকজন সমবেদনা প্রকাশের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আহ্বান জানান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর