1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষার্থী নিহত

  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ দেখা হয়েছে
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষার্থী নিহত
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম মো. মাহিম মিয়া। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কাজলা স্কুল গলি এলাকায় এ ঘটনা ঘটে।১৫ বছর বয়সী মাহিম মিয়া কিশোরগঞ্জ সদরের দ্বীন ইসলামের ছেলে। সে কাজলা এলাকায় থেকে স্থানীয় একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়তো। মাহিমের ভগ্নিপতি মো. রাফি জানান, রবিবার রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। কে বা কারা মাহিমকে ছুরিকাঘাত করেছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর