1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সিনিয়র জেলা ও দায়রা জজ (গ্রেড—১) পদে পদোন্নতি পেলেন নুরুল আলম মোহাম্মদ নিপু

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৬২ দেখা হয়েছে
নুরুল আলম মোহাম্মদ নিপু
নুরুল আলম মোহাম্মদ নিপু

কোহিনূর আলমঃ সিনিয়র জেলা ও দায়রা জজ (গ্রেড—১) পদে পদোন্নতি পেলেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কৃতী সন্তান ও বিচার বিভাগের অভিজ্ঞ কর্মকর্তা নুরুল আলম মোহাম্মদ নিপু। গত ৪ এপ্রিল জেলা ও দায়রা জজ থেকে পদোন্নতি পেয়ে এ (গ্রেড—১) পদে উন্নীত হোন বলে হোয়াটসঅ্যাপে (১০ এপ্রিল) নিশ্চিত করেন তিনি। জানা গেছে , নুরুল আলম মোহাম্মদ নিপু ১৯৭৮ সালের ১ জুলাই উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নেত্রকোণা সদরের মদনপুর শাহ সুলতান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হোন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর বাবা মরহুম আব্দুল খালেক মাষ্টার ছিলেন কেন্দুয়া উপজেলার একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। কর্মজীবনের শুরুতে তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রয়াত সিনিয়র আইনজীবী এম. এ. ওহাবের তত্ত্বাবধানে ‘ফৌজদারি কার্যবিধি’ ও ‘দণ্ডবিধি’ গ্রন্থ সম্পাদনায় অংশ নেন। ২০০৬ সালে ২৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ জুডিসিয়ারিতে সহকারী জজ হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার বিচারক কর্মজীবনের সূচনা। তবে তিনি সুনামগঞ্জে সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন এবং একই জেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবেও কর্মরত ছিলেন। কর্মজীবনের ধারাবাহিকতায় তিনি শেরপুরে ম্যাজিস্ট্রেসীতে দায়িত্ব পালনও করেন। এরপর সিনিয়র সহকারী জজ ও যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ২০১২ সালে ঝালকাঠি জেলা জজশীপে যোগদান করেন। পরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় উপ—পরিচালক, রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২১ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়ে ভোলা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিলেটে শ্রম আদালতের চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) হিসেবে কর্মরত রয়েছেন। তাছাড়া বিচারিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আইন বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে বিচারাঙ্গনে বিশেষ অবদান রেখেছেন। তাঁর এ পদোন্নতিতে ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলামসহ তাঁর পরিবারের পক্ষ থেকে গভীর সন্তোষ প্রকাশ ও অভিনন্দন জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর