1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

নেত্রকোণার গৌরব ও চমক ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর হলেন ব্যারিস্টার কায়সার কামাল

  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ দেখা হয়েছে
ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর হলেন ব্যারিস্টার কায়সার কামাল
ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর হলেন ব্যারিস্টার কায়সার কামাল

কলমাকান্দা প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিমন্ত্রীর তালিকায় ৬ নাম্বারে ব্যারিস্টার কায়সার কামালের নাম দেখা যায়। এছাড়াও মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আলহামদুলিল্লাহ সকালে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছি। দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সকলের দোয়া চাইছি।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী ২ উপজেলা দুর্গাপুর কলমাকান্দা নিয়ে গঠিত নেত্রকোণা ১ সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। নির্বাচনে নেত্রকোণা—১ (দুর্গাপুর—কলমাকান্দা) আসনে ব্যারিস্টার কায়সার কামাল (ধানের শীষ) তার নিকটতম প্রার্থীর চেয়ে ৭০ হাজার ৯০৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৪৩টি। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী গোলাম রব্বানী (রিকশা) প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৩৮ ভোট। মানুষের আস্থা আর ভালোবাসায় বিপুল ভোটে তিনি জয়যুক্ত হন। নির্বাচনের পর থেকেই পাহাড় সীমান্ত আর হাওর বিস্তৃত এ জেলার মানুষ তাকে মন্ত্রী পরিষদের সদস্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর