1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

নেত্রকোণা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর পক্ষ থেকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল’কে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট সময়ঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ দেখা হয়েছে
নেত্রকোণা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর পক্ষ থেকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল’কে ফুলেল শুভেচ্ছা
নেত্রকোণা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর পক্ষ থেকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল’কে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেত্রকোণা জেলার সভাপতি জিয়া উদ্দিন খান জিয়া পক্ষ থেকে নেত্রকোণা ১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি কে নেত্রকোণা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আইনজীবীরা তাকে অভিনন্দন জানান এবং জাতীয় সংসদে আইনজীবী সমাজের প্রত্যাশা ও পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আইন অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখা জয়নুল আবেদীনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া আইনজীবী সমাজের জন্য গৌরবের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তিনি আইন প্রণয়ন প্রক্রিয়ায় বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিচারব্যবস্থার উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সভাপতি জিয়া উদ্দিন খান জিয়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা জজ কোর্টের জ্যেষ্ঠ ও নবীন আইনজীবীরা। সংক্ষিপ্ত বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আইন পেশার মর্যাদা রক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা সুসংহত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন। তিনি পেশাজীবীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর