1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মদনে যৌথ বাহিনীর হাতে অস্ত্রসহ আটক এক

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ দেখা হয়েছে
মদনে যৌথ বাহিনীর হাতে অস্ত্রসহ আটক এক
মদনে যৌথ বাহিনীর হাতে অস্ত্রসহ আটক এক

মদন প্রতিনিধিঃ নেত্রকোণা মদন পৌরসভায় মাদকাসক্ত রাজীব (২৬) নামের এক যুবককে ধারালো অস্ত্রসহ যৌথবাহিনী আটক করেছেন। আটককৃত মাদকাসক্ত রাজিব উপজেলা চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে। বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের বৈশ্য পাড়া কেন্দুয়া, মদন রাস্তার পাশে যৌথ বাহিনী তাকে আটক করেন। স্থানীয় এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিনের মাদকাসক্ত রাজিবকে পরিবার অনেক চেষ্টা করেছে মাদক থেকে সরিয়ে ভালো পথে আনার জন্য। রাজিব কোনভাবেই মাদক আসক্ত থেকে ভালো পথে আসতে রাজি না। পুলিশ ও যৌথ বাহিনীর কাছে স্বীকারোক্তি দেয় মাদকাসক্ত রাজীব মাদকের টাকা জোগাড় করতে না পেরে সে চুরি, চিন্তাইয়ের পথ বেছে নেয়। মাদকাসক্ত রাজীব সকাল ১১ টার দিকে ধারালো অস্ত্র ছুরি নিয়ে পৌরসভার ৭ নং ওয়ার্ড সনাতন ধর্মাবলম্বী শ্রী ভক্ত (৪০) এর স্ত্রী সহ কয়েকজন মহিলার পিছে পিছে ধারালো অস্ত্র চুরি নিয়ে হাঁটতে থাকে। এ ঘটনাটি সুমন (৪৫) বৈশ্য দেখে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে তাকে দাঁড়ালো অস্ত্র চুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন পুলিশ ও যৌথ বাহিনীকে খবর দেন। যৌথ বাহিনী সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জামান বলেন, রাজিব নামের এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র সহ আটক করা হয়েছে। তাকে নেত্রকোণা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর