কেন্দুয়া প্রতিনিধিঃ ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ার ধোপাগাতি ও কেন্দুয়া পৌর শহরের ভূমি অফিস সংলগ্ন বধ্যভূমি পরিদর্শন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং এক (১) মিনিট নিরবতা পালন ও দোয়া প্রার্থনা করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুনের নেতৃত্বে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামান চৌধুরী, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (সিনিয়র অফিসার) মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ভূঁঞা, কেন্দুয়া থানা পুলিশ সদস্য এসআই মো. রেজাউল করিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, দৈনিক বাংলাদেশ সমাচার এর উপজেলা প্রতিনিধি কোহিনূর আলম, মো. রঞ্জু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদের নেতৃত্বে উপজেলা বলাইশিমুল ইউনিয়নে কচন্দড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান তালুকদারের কবর জিয়ারতের অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক মো. নুরুল হক ভূঁইয়া, উপজেলা সমাজসেবা অফিসার ইউনুসুর রহমান রনি, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম। এছাড়াও উপজেলা কৃষি অফিসার উজ্জল সাহার নেতৃত্বে উপজেলা নওপাড়া ইউনিয়নের বহুলি গ্রামে মুক্তিযোদ্ধা শহীদ মোখলেছুর রহমান খান পাঠানের কবর জিয়ারতে অংশ নেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ তদন্ত মিহির রঞ্জন দেব, উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাদাৎ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব লালচান খন্দকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
Leave a Reply