নুর মোহাম্মদ খানঃ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা প্রশাসন। এ উপলক্ষে উপজেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর আয়োজন করা হয়। ২৬ মার্চের চেতনায় জাগ্রত নতুন প্রজন্মের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। কুচকাওয়াজে শৃঙ্খলা, দেশপ্রেম ও ঐতিহ্যের মনোমুগ্ধকর প্রদর্শন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটপাড়া থানা অফিসার ইনচার্জ জুবায়দুর আলম, ওসি (তদন্ত) প্রদীপ কুমার, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক শান্তু মিয়া সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। স্বাধীনতার স্পন্দনে প্রাণবন্ত এ আয়োজন নেত্রকোণার আটপাড়ায় এক গৌরবময় পরিবেশ সৃষ্টি করে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply