1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

আটপাড়ায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৮ দেখা হয়েছে
আটপাড়ায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত
আটপাড়ায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত

নুর মোহাম্মদ খানঃ নেত্রকোণার আটপাড়া উপজেলার পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা—২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মানিক মিয়া। সভায় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, শৃঙ্খলা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে কাইয়ুম চৌধুরী শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিরুৎসাহিত করে বলেন, পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। সভায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শ্রেণিতে ১ম ও ২য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ—৫ অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা হয় এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের জন্য তাদের অনুপ্রাণিত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর