1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

আটপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৯ দেখা হয়েছে
আটপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
আটপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নুর মোহাম্মদ খানঃ “রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার আটপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ—২০২৬ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা—৩ (আটপাড়া—কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম হিলালী। আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি এবং আটপাড়া থানার অফিসার ইনচার্জ জুবাইদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জেলে সম্প্রদায়ের সদস্যসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে মৎস্য খাতের উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি পালন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর