1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

মদন উপজেলায় ঘাস কাটার দ্বন্দ্বে অমানবিক নির্যাতনের অভিযোগ

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৯৪ দেখা হয়েছে
মদন উপজেলায় ঘাস কাটার দ্বন্দ্বে অমানবিক নির্যাতনের অভিযোগ
মদন উপজেলায় ঘাস কাটার দ্বন্দ্বে অমানবিক নির্যাতনের অভিযোগ

হাফিজ উল্লাহ চৌধুরী আলিমঃ নেত্রকোণার মদন উপজেলায় মেহেদী হাসান আকন্দ শফিক নামে এক বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে ঘাস কাটা নিয়ে দ্বন্দ্বে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে কয়েকজন আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। সোমবার (৩০ মার্চ) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার (২৭ মার্চ) থানায় অভিযোগ করেন মেহেদী হাসান। পরে এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার (২৯ মার্চ) মদন পৌরশহরে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপি নেতারা। ভুক্তভোগী মেহেদী হাসান আকন্দ শফিক উপজেলা বিএনপির সহ—সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার কুলিয়াটি গ্রামের বাসিন্দা। আর অভিযুক্তরা একই গ্রামের মো. সোহেল (৩৫), তার ভাই মো. কায়েস (২৮), কাউসার (৩০) ও মো. সাগর (২২)। তারা সবাই আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাড়ির সামনের বিলে সোহেলের জমির ঘাস কাটতে যান বিএনপি নেতা মেহেদী হাসান। ওই জমিটি মেহেদী হাসান তার নিজের বলে দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষের দ্বন্দ্ব বাধে। এক পর্যায়ে সোহেল ও তার ভাইয়েরা মিলে মেহেদী হাসানকে পানিতে চুবিয়ে নির্যাতন করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে অভিযুক্ত সোহেল মিয়া জানান, মেহেদী হাসান আমার চাষ করা জমিতে ঘাস কাটছিল। আমি এতে বাধা দেই। এরপর তার সঙ্গে আমার ও আমার ভাইদের ধস্তাধস্তি হয়। তাকে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোটি মিথ্যা। মদন থানার ওসি হাসনাত জামান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর