1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

নাজিরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই ভুয়া দন্ত চিকিৎসককে দণ্ড

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১২৫ দেখা হয়েছে
নাজিরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই ভুয়া দন্ত চিকিৎসককে দণ্ড
নাজিরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই ভুয়া দন্ত চিকিৎসককে দণ্ড

নুর মোহাম্মদ খানঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) অভিযান পরিচালনা করেন আটপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি। অভিযান চলাকালে দেখা যায়, নিবন্ধিত চিকিৎসক না হয়েও অস্বাস্থ্যকর পরিবেশে দাঁতের চিকিৎসা প্রদান করছেন দুই ব্যক্তি। এ সময় শাহা আলম (৪০) ও জসিম (৩২) নামের দুইজনকে আটক করা হয়। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৮(৩) ধারায় পৃথক দুটি মামলায় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা এবং ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় আরও তিনটি মামলায় তাদের মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর