1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আটপাড়া পল্লী বিদ্যুতের গণশুনানি ও উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ দেখা হয়েছে
বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আটপাড়া পল্লী বিদ্যুতের গণশুনানি ও উঠান বৈঠক অনুষ্ঠিত
বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আটপাড়া পল্লী বিদ্যুতের গণশুনানি ও উঠান বৈঠক অনুষ্ঠিত

নুর মোহাম্মদ খানঃ গ্রাহক সেবার মানোন্নয়ন ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার আটপাড়া ক্লাব ঘরে পল্লী বিদ্যুতের উদ্যোগে গণশুনানি ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় গ্রাহক, জনপ্রতিনিধি ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিদ্যুৎ সেবার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধানের বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আলহাজ্ব কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএম (কারিগরি) মোস্তাক আহম্মেদ। এছাড়া আটপাড়া সাবজোনাল অফিসের এজিএম মো. ইকবাল হোসেন সরকার, সদর দপ্তরের ইসি নাজমুল হাসান এবং পিইউসি আব্দুল হান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ সেবা জনগণের একটি মৌলিক চাহিদা। এই সেবাকে আরও সহজ, নিরবচ্ছিন্ন ও গ্রাহকবান্ধব করতে নিয়মিত গণশুনানি ও উঠান বৈঠকের গুরুত্ব অপরিসীম। এতে গ্রাহকরা সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নিতে পারেন। অনুষ্ঠানে গ্রাহকরা বিদ্যুৎ বিলের অসঙ্গতি, লোডশেডিং, লাইন সংযোগে বিলম্ব, ট্রান্সফরমারের সমস্যা এবং অনিয়মিত সেবা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। কর্মকর্তারা এসব অভিযোগ গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি আকরাম হোসেন তার বক্তব্যে বলেন, গ্রাহক সন্তুষ্টি অর্জনই পল্লী বিদ্যুতের মূল লক্ষ্য। তিনি সকলকে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান। অবৈধ সংযোগ পরিহার, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা এবং নিয়মিত বিল পরিশোধের উপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি মোস্তাক আহম্মেদ বলেন, কারিগরি ত্রুটি নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিদ্যুৎ সরবরাহের মান উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি গ্রাহকদের সহযোগিতা কামনা করেন। সভায় আরও বলা হয়, বিদ্যুৎ ব্যবহারে অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সবাইকে নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সচেতন থাকতে হবে। উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ সেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বক্তারা মত প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর