1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

আটপাড়ায় কীর্তন উৎসব : ভক্তি ও আধ্যাত্মিকতার মিলনমেলা

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১৫ দেখা হয়েছে
আটপাড়ায় কীর্তন: উৎসব ভক্তি ও আধ্যাত্মিকতার মিলনমেলা
আটপাড়ায় কীর্তন: উৎসব ভক্তি ও আধ্যাত্মিকতার মিলনমেলা

নুর মোহাম্মদ খানঃ নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ২ নং শুনই ইউনিয়নের গোয়াতলা বর্মনপাড়ায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী কীর্তন উৎসব। ভক্তি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন। উৎসবে এলাকার অসংখ্য ভক্ত সমবেত হয়ে শ্রীকৃষ্ণের নামগান ও লীলা কীর্তনে অংশগ্রহণ করেন। “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্য ও গীতের মাধ্যমে ভক্তরা তাদের গভীর ভক্তিভাব প্রকাশ করেন। আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবজুড়ে ছিল ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যা পুরো এলাকাকে আনন্দঘন পরিবেশে রূপ দেয়। ভক্তদের মতে, কীর্তনের মাধ্যমে তারা রাধা—কৃষ্ণের প্রতি ভালোবাসা ও ভক্তি নিবেদন করেন এবং এর মাধ্যমে আত্মিক প্রশান্তি লাভ করেন। আয়োজক কমিটির সদস্য স্বপন বর্মন বলেন, “কীর্তন উৎসবের মাধ্যমে ভক্তরা আত্মিক শান্তি লাভ করেন এবং এটি আমাদের এলাকার ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে।”

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর