1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

কেন্দুয়ায় নিষিদ্ধ ষাঁড়ের লড়াই, নেপথ্যে কারা

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮৬ দেখা হয়েছে
কেন্দুয়ায় নিষিদ্ধ ষাঁড়ের লড়াই, নেপথ্যে কারা
কেন্দুয়ায় নিষিদ্ধ ষাঁড়ের লড়াই, নেপথ্যে কারা

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় প্রায়শই নিষিদ্ধ ষাঁড়ের লড়াই ও লাখ লাখ টাকার জুয়া অনুষ্ঠিত হচ্ছে। ভয়ে মুখ খুলছে না কেউ। নেপথ্যে কারা — এমন প্রশ্ন তুলছেন অনেকে। বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার দলপা ইউনিয়নের রামপুর—জল্লী এলাকায় এ ধরনের একটি লড়াই অনুষ্ঠিত হয়ছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে। এমনকি উক্ত এলাকায় সপ্তাহে অন্তত দুই দিন এই ষাঁড়ের লড়াই আয়োজন করা হয় এবং প্রতিবারই ফজরের নামাজের পরপরই শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এসব লড়াইয়ে লাখ লাখ টাকার জুয়ার আসর বসে। কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এই অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পান না। এ ক্ষেত্রে প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরি। তারা দ্রুত এই নিষিদ্ধ কার্যক্রম বন্ধের দাবিও জানিয়েছেন। এ বিষয়ে কেন্দুয়া সার্কেল /সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা গণমাধ্যম কর্মীকে জানান, ষাঁড়ের লড়াই ও জুয়া বন্ধে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এর আগেও আমরা ষাঁড় জব্দ করে নিলামে বিক্রি করেছি। তবে জল্লীর ঘটনার কোন তথ্য জানা নেই।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর