1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

কেন্দুয়ায় ব্রি ধান ৮৮ বীজে মিশ্রণে ক্ষতিগ্রস্ত কৃষক প্রতারণার অভিযোগ বীজ ব্যবসায়ির বিরুদ্ধে

  • আপডেট সময়ঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯৪ দেখা হয়েছে
কেন্দুয়ায় ব্রি ধান ৮৮ বীজে মিশ্রণে ক্ষতিগ্রস্ত কৃষক প্রতারণার অভিযোগ বীজ ব্যবসায়ির বিরুদ্ধে
কেন্দুয়ায় ব্রি ধান ৮৮ বীজে মিশ্রণে ক্ষতিগ্রস্ত কৃষক প্রতারণার অভিযোগ বীজ ব্যবসায়ির বিরুদ্ধে

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ার দলপা ইউনিয়নের জল্লী ও রাম জীবন নগরের অর্ধশতাধিক কৃষক বেখৈরহাটি বাজারের বিএডিসি ডিলারসহ কয়েকজন ধান বীজ ব্যবসায়ির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উক্ত এলাকার কৃষক খোরশেদ মিয়া, ফুল মিয়া, সাইকুল, রেনু মিয়া, কাঞ্চন, রাবিল মিয়া, আতিকুর, জিলু, মামুন, শাজাহান, শামীম বকুলসহ প্রায় অর্ধশতাধিক কৃষকের সাথে কথা হলে এই অভিযোগ তুলেন তাঁরা। কৃষকদের দাবি, স্থানীয় বেখৈরহাটি বাজারের বিএডিসি ডিলার সেলিম পাশা এবং ধান বীজ ব্যবসায়ি আলিকুল, তপন মিয়া ও মুখলেছ বোরো ব্রি ধান ৮৮ বীজ দেওয়ার কথা বলে বিভিন্ন জাতের মিশ্রিত ধান বীজ দিয়ে তাদেরকে ব্যাপক ক্ষতির মুখে ঠেলে দিয়েছেন। এতে প্রায় কয়েক শত কাঠা জমির কৃষক কয়েক হাজার মণ ধানের ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন থেকে বঞ্চিত হয়েছেন। এ নিয়ে কৃষকদের মাঝে দেখা গেছে চরম হতাশা, উত্তেজনা ও ক্ষোভ। ভুক্তভোগী আরো জানান, ধান বীজ ব্যবসায়িরা আমাদের সাথে প্রতারণা করেছে। আমাদের চাহিদা মাফিক বীজ সরবরাহ না করে তাঁরা বিভিন্ন জাতের মিশ্রিত বীজ দিয়েছেন। আমাদের বেঁচে থাকার অবলম্বন এই ফসল ; ঘরে তুলতে পারছি না। একই জমিতে কিছু পাকা, কিছু কাঁচা, কিছু ধান গাছ উঁচু, কিছু নিচু এবং কিছু ধানের তৌওর বের হচ্ছে। যা আমাদেরকে বড় ক্ষতির মুখে ফেলেছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। অভিযুক্তদের একজন (বিএডিসি ডিলার) সেলিম পাশা মুঠোফোনে বলেন, আমি সরকার কর্তৃক নির্ধারিত যে বীজ পাই, সেই বীজই কৃষকদের কাছে বিক্রি করে থাকি। কারো সাথে প্রতারণা বা কোন কৃষককে ঠকানো আমার কাজ নয়। অন্যদের কথা আমার জানা নেই। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এমন কাজে কারো সম্পৃক্ততা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে লিখিত অভিযোগ দেয়ার কথাও উল্লেখ করেন তিনি।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর