1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

কেন্দুয়া পৌরসভায় অর্ধকোটি টাকা ব্যয়ে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৭ দেখা হয়েছে
কেন্দুয়া পৌরসভায় অর্ধকোটি টাকা ব্যয়ে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন
কেন্দুয়া পৌরসভায় অর্ধকোটি টাকা ব্যয়ে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের কেন্দুয়া মধ্য বাজার মেইন রোড (আইএফআইসি ব্যাংক) ভায়া এসিল্যান্ড অফিস থেকে মো. আব্দুর রহমান রউফ (কাঞ্চনকারী)’র বাড়ি পর্যন্ত আপগ্রেডিং অব সিসি রোড বাই ইউনি ব্লক স্টারটিং ফর্ম কাজের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, কেন্দুয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এ উদ্বোধন করেন তিনি। লোকাল গভর্নমেন্ট কোভিড—১৯ রেসপন্স এবং রিকভারি প্রজেক্ট (এলজিআরআরপি) এর আওতায় দ্যা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এমএস জিয়াউল ট্রেডার্স—টুশিবা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার কর্তৃক কাজটি সম্পন্ন করা হবে। এই উন্নয়ন কাজে প্রায় অর্ধকোটির বেশি টাকা ব্যয় ধরা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম—উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ওয়াহিদ, উপসহকারী প্রকৌশলী (সিভিল) রাজু আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, কেন্দুয়া পৌর বিএনপির সদস্য মজনু রহমান খন্দকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কেন্দুয়া পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর