কোহিনূর আলমঃ এসএসসি সমমান পরিক্ষা—২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশ্রামাগার, সুপেয় পানির ব্যবস্থা এবং বিশেষ করে নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরে অবস্থিত সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থাকা দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ নিজ উদ্যোগে পরিষ্কার করার উদ্যোগে ছাত্রছাত্রী, অভিভাবক ও পৌরবাসীর প্রশংসায় ভাসছেন মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা আড়াইটায় কেন্দুয়া —নেত্রকোণা রোডে যাওয়ার পথে হঠাৎ চোখে পড়লো দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপের একা দাঁড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের তদারকি করছেন মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন। কথা হলে তাঁর সাথে তিনি বলেন, এসএসসি সমমান পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য বিশ্রামাগারে এসে দেখলাম প্রচন্ড দুর্গন্ধ। তাই জায়গার মালিক ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে নিজ উদ্যোগে এই ময়লার স্তূপ সরিয়ে ও এর উপরে আজ রাতের মধ্যেই মাটি ফেলে ঢেকে দেয়া হবে। যাতে অভিভাবকরা স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারেন। তিনি আরো বলেন, আশা করি, এই ময়লা ও দুর্গন্ধ ভবিষ্যতে আর থাকবে না। জনস্বার্থে পরিবেশ বান্ধব এমন উদ্যোগকে ছাত্রছাত্রী, অভিভাবক ও কেন্দুয়া পৌরবাসী স্বাগত জানিয়েছেন এবং তাঁর এ কাজকে দল মত নির্বিশেষে সকলেই প্রশংসা করছেন। এ বিষয়ে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. মুখলেছুর রহমান বাঙালী মুঠোফোনে জানান, মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকনের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি একজন মানবিক মানুষ। তাঁকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, আমরা বারবারই উপজেলা প্রশাসনের কাছে ময়লার স্তূপ সরানোর জন্যে আবদার জানিয়ে আসছিলাম। তাঁরা আমাদের আশ্বস্তও করেছিলেন। উল্লেখ্য মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি। তাছাড়াও তিনি কেন্দুয়া পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন ইতোমধ্যে।
Leave a Reply