1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

কেন্দুয়ায় জমি সংক্রান্ত জেরে এক নারী নিহত, আহত ৯

  • আপডেট সময়ঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫০ দেখা হয়েছে
কেন্দুয়ায় জমি সংক্রান্ত জেরে এক নারী নিহত, আহত ৯
কেন্দুয়ায় জমি সংক্রান্ত জেরে এক নারী নিহত, আহত ৯

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে জমি সংক্রান্ত জেরে সংঘর্ষে এক (১) নারী নিহতসহ উভয় পক্ষের গুরুতর আহত ৯ জনের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল সড়ে ১১টার দিকে এ সব তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক। নিহতের নিহতের পিতা — আব্দুস সাত্তার, স্বামী —মো. সাদ্দাম হোসেন। রেফারকৃত গুরুতর আহত ৭ জন হলেন, আসমা (৪৫), স্বামী—ইদ্রিস, সোহেল (৩৬), পিতা—কুদ্দুস, হারুনা (৬০), স্বামী —মৃত উসমান, শিকা (১৮), স্বামী—খায়রুল, শারমিন (২৫), স্বামী—সবুজ, নূরুল ইসলাম (৬০), পিতা— শাহ নেওয়াজ এবং শাহিন মিয়া (৩২), পিতা মৃত শামসুদ্দিন। এছাড়াও ইদ্রিস মিয়া ও সাত্তার মিয়া নামে দুজন আহত হয়েছেন। জানা গেছে, দীর্ঘদিন যাবত নূরুল ইসলাম ও তাঁর ফুফাত ভাই শামসুদ্দিনের মধ্যে জায়গা জমি নিয়ে সমস্যা ও রেষারেষি চলছিলো। আজ সকাল ১০টায় এক পক্ষ জমিতে মাটি কাটতে গেলে, অন্য পক্ষ বাধা দেয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি দুই গোষ্ঠীর এই সমস্যাকে আরো উসকে দেয় স্থানীয় কিছু নেতাকর্মীও। এই ঘটনার সাথে জড়িত মৃত সফু মিয়ার ছেলে হৃদয়, জসিম উদ্দিনের ছেলে নূরুল, হাবুলের ছেলে জাহাঙ্গীরসহ আরো অনেকে। এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান, ঘটনাস্থলে আছি। আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয় নি এবং লিখিত কোন অভিযোগও পাই নি। তিনি আরো বলেন, মৃত দেহের সুরতহাল চলছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর