1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

কেন্দুয়ায় বিদ্যালয়ের অফিস কক্ষে ফাটল ও প্লাস্টার খসে পড়ায় আতঙ্কে শিক্ষক ও শিক্ষার্থীরা 

  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০১ দেখা হয়েছে
কেন্দুয়ায় বিদ্যালয়ের অফিস কক্ষে ফাটল ও পলেস্তরা খসে পড়ায় আতঙ্কে শিক্ষক ও শিক্ষার্থীরা
কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ার ধোপাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের ছাদে ফাটল ও প্লাস্টার খসে পড়ায় আতঙ্কে শিক্ষক ও শিক্ষার্থীরা । বৃহস্পতিবার ১৪ আগস্ট বেলা দেড়টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চিরাং ইউনিয়নের ধোপাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ছাদে ফাটল এবং প্লাস্টার খসে পড়েছে । জীবনের ঝুঁকি নিয়ে দৈনন্দিন অফিস ও বিদ্যালয়ের ক্লাস চালিয়ে যাচ্ছেন ৬জন নারী । যদিও ২জন ছুটিতে রয়েছেন । জানা যায়, গত ১৭ জুলাই সকালে অফিস রুমের তালা খুলে এমন নাজুক অবস্থায় দেখতে পান শিক্ষকেরা । এতে ভীষণ আতঙ্কে রয়েছেন, শিক্ষক ও শিক্ষার্থীরা । তাছাড়া বিদ্যালয়ের দু একটি ক্লাসরুমেরও একই দৃশ্য । খসে পড়ছে প্লাস্টার । কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে । তারা চান খুব দ্রুত যেনো এর সমাধান করা হয় ।
প্রধান শিক্ষক শিকা পণ্ডিত বলেন, বিদ্যালয়ের ভবনটি ২০০০ সালে নির্মাণ করা হয়েছিলো । যা বর্তমানে অনেকটা জরাজীর্ণ । বিশেষ করে অফিস রুমের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ । ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ  সহকারি শিক্ষা অফিসার পরিদর্শন করেছেন । তবে এখনো পর্যন্ত কোন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী আসেননি ।  এমতাবস্থায় আমরা যথেষ্ট ভয়ের মধ্যেই থাকি । তাই এটি খুব দ্রুত মেরামতের আশা রাখি । এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ইতোমধ্যে বিদ্যালয়টি পরিদর্শন করেছি । তিনি আরো বলেন, জরাজীর্ণ বিদ্যালয়ের তালিকা প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি । আশা করি শীঘ্রই নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে । 

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর