1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

মদন পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক—২

  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৮ দেখা হয়েছে
মদন পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক—২
মদন পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক—২

মদন প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলা উচিতপুর সংলগ্ন বালই ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) বিকাল ১৫.৫০ ঘটিকার সময় এসআই (নিঃ) ফয়সাল সঙ্গীয় এএসআই কামাল, এএসআই আনোয়ার, এএসআই সাকিবসহ মদন থানাধীন ০৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের বালই ব্রিজ সংলগ্ন জনৈক উজ্জল (৩৫) এর মনোহারি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ রিপন মিয়া (৩০), পিতা—মৃত আব্দুল জব্বার ওরফে রাইনত, ২। মোঃ একরাম হোসেন রাব্বি (২৩), পিতা—মোঃ আব্দুস ছালাম, উভয় সাং—নুরপুর বোয়ালী পশ্চিমপাড়া, ইউপি—মেন্দিপুর, থানা—খালিয়াজুরী, জেলা—নেত্রকোণা ১৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ১নং আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে আরো একটি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার একটি চৌকস দল বালই ব্রিজ এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর