নিজস্ব প্রতিনিধিঃ খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রয় কালে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে অভয়পাশা বাজারের ডিলার মোঃ রতন মিয়ার বিরুদ্ধে। সোমবার (২৭ই এপ্রিল) সকালে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের অভিযোগে সরজমিনে গিয়ে জানা যায়, আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের অভয়পাশা বাজারে ডিলার রতন মিয়া ১৫ টাকা ধরে ৩০কেজি চালের মধ্যে ২৮ কেজি চাল বিক্রয় করেছে। খাদ্যবান্ধব ৪৪৯ বস্তা চালের মধ্যে ২০০ বস্তা চাল ওজনে ২ কেজি কম দিয়ে ৩০ কেজির মধ্যে ২৮ কেজি চাল বিক্রয় করেছে। এ খবর পেয়ে আটপাড়া উপজেলা নিবার্হী কর্মকতার্র অফিসের স্টাপ, খাদ্য কর্মকতার্ ও সাংবাদিকগণ গিয়ে সত্যতা খুজে পায়। এ সময় বাজারের কয়েক শত লোক উপস্থিত ছিল। এর পরেও কেন ডিলারের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি এই নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী জানিয়েছেন কয়েক বছর ধরে ডিলার রতন মিয়া খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের মাঝে ওজনে চাল কম দিয়ে আসছে। এই নিয়ে উপজেলা খাদ্য অফিসে ও প্রশাসনের কাছে কয়েকবার অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। এই নিয়ে ডিলার রতন মিয়া অভিযোগের সত্যতা শিকার করে বলেন আমার প্রতিপক্ষ আমাকে ফাঁসিয়ে দিয়েছে। পরবতীর্তে এমন আর হবেনা বলে জানান। চাল বিক্রয় অনিয়মের বিষয়ে আটপাড়া উপজেলা নিবার্হী কর্মকতার্ মোঃ শাহনূর রহমানকে সন্ধ্যা ৭টা নাঘাদ ফোন করেও পাওয়া যায়নি।
Leave a Reply