1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

নানা আয়োজনে কেন্দুয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৯ দেখা হয়েছে
 কেন্দুয়া  প্রতিনিধিঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোণার কেন্দুয়ায় নানা আয়োজনে মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে । শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয় ।নানা কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, গীতা পাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণ । প্রথমে কেন্দুয়া পৌরশহরে কেন্দ্রীয় হরিসভা দুর্গামন্দির প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।  এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল কুমার সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক দুলাল কান্তি চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস, হরিসভা দুর্গা মন্দির কমিটির সভাপতি প্রভাষক সুবীর পোদ্দার, উক্ত মন্দির কমিটির সাবেক সভাপতি দীলিপ কুমার পোদ্দার প্রমুখ । পরে বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় এবং সেখানে প্রসাদ বিতরণ করা হয় । এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করতে সেখানে ছুটে আসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালী ।সেখানে তিনি উপস্থিত সকলের সাথে কুশল ও মতবিনিময় করেন । পরে সংক্ষিপ্ত এক বক্তব্যে , তাদের ধর্মীয় সকল কার্যক্রমে উৎসাহ উদ্দীপনা প্রদান করেন  এবং তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই এক সাথে চললে, আগামীর বাংলাদেশ হবে আরো সুন্দর ও সমৃদ্ধ । ব্যক্তিগতভাবে আমি এমন উৎসব উপভোগ করি । তিনি আরো বলেন, আমি সব সময়ই আপনাদের পাশে ছিলাম ; আছি । এবং ভবিষ্যতেও থাকবো । যে কোন বিষয়ে আমাকে পাশে পাবেন । তখন তার সাথে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর