স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার সাম্প্রতিক বন্যা ও দুর্যোগ পরিস্থিতি অবলোকন করতে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বৃহম্পতিবার (৩০ এপ্রিল) হাওড় অঞ্চলের ভৌগোলিক বাস্তবতায় অতিবর্ষণ, কালবৈশাখী ঝড় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল সৃষ্ট বন্যায় যে ভয়াবহ বিপর্যয় নিয়ে আসে, তা সরেজমিনে জেলা প্রশাসক পর্যবেক্ষণ করেন এবং হাওড়ের সৌন্দর্যের আড়ালে কৃষকদের দু:খ, দুর্দশা এবং এলাকাবাসীর কষ্টের কথা শোনেন। এছাড়া দেখা যায়, হাওড়ের বুক চিরে বয়ে যাওয়া ঢেউয়ের নিচে কৃষকের সোনালী স্বপ্ন তলিয়ে যাওয়ার দৃশ্য। অনেক স্থানে আধাপাকা ধান কাটার জন্য কৃষকদের আকুতি। অনেক গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যাতায়াতে সাধারণ মানুষের চরম ভোগান্তি। জেলা প্রশাসক যখন সরাসরি কৃষকদের মুখোমুখি হন, তখন একজন কৃষক উল্লেখ করে— হাওড়ের পানি আমাদের কাছে শুধু আশীর্বাদ নয়, মাঝে মাঝে অভিশাপ হয়েও দাঁড়ায়। সারা বছরের একমাত্র ফসলটি যখন চোখের সামনে তলিয়ে যায়, তখন আমাদের আর কিছুই করার থাকে না। জেলা প্রশাসক বলেন—প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের হাত নেই, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও সহানুভূতি কৃষকদের এই কঠিন সময় পার করতে মনোবল জোগাবে। আশ্বস্ত করেন এ অবস্থা উত্তরণের জন্য সকল ধরনের পদক্ষেপ যথাসাধ্য চেষ্টা করা হবে।
Leave a Reply